মুলাদীতে পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী্।।

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৩টি গ্রামে বন্যা ও অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী হয়ে পরে প্রায় ৩ হাজার পরিবার। অসহায় হয়ে পরে সাধারণ পরিবারগুলো। অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি।

চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সির সহযোগিতায় সরকারী সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।এ সময় এলাকার সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্যার পানিতে আটকে পড়া পরিবারগুলোর জীবন জীবিকার দুঃখের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পরেন নির্বাহী অফিসার শুভ্রা দাস। তিনি পানিবন্দী পরিবারের পাশে থেকে সরকারীভাবে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, আমি আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে আছি থাকবো।আমার এলাকায় বন্যা কবলিত ও পানিবন্দী পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।