মির্জাগঞ্জে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ৮’শ হেক্টর জমির ফসল

মেহেদি হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ অতিবর্ষণ ও জোয়ারের পানিতে প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, কয়েকদিনের অতিবর্ষণ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল। এতে ক্ষতিগ্রস্থ হয়ে ভোগান্তিতে পড়েছেন অনেক কৃষক। এতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের এক দফা ক্ষতির হিসাব দেখা গেছে, উফশী রোপা আমন বীজতলা, স্থানীয় রোপা আমন বীজতলা, উফশী রোপা আমন, স্থানীয় রোপা আমন, স্থানীয় আউশ, গ্রীষ্মকালের শাকসবজি, পেঁপে, পান ক্ষতি হয়েছে। যেসব ফসলের ক্ষতি হয়েছে তাদের মধ্যে উফশী রোপা আমন বীজতলা-১০ হেক্টর, স্থানীয় রোপা আমন বীজতলা-৯০ হেক্টর, উফশী রোপা আমন-৬০ হেক্টর, স্থানীয় রোপা আমন-৫০হেক্টর, উফশী আউশ-৫২০ হেক্টর, স্থানীয় আউশ-৩০ হেক্টর, গ্রীষ্মকালীন শাকসবজি-৫০ হেক্টর, পেঁপে-১৫ হেক্টর, পান -১০ হেক্টর।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে ১৬’শ জন কৃষককে সার, বীজ ও নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ তালিকা প্রণয়ন করা হয়েছে। জোয়ারের পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।