আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৪ আগস্ট)।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু এভিনিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে। হামলায় আইভী রহমান গুরুতরভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট মারা যান।

আইভী রহমানের ১৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অংশগ্রহণ করবেন। খবর বাসস।