ঠোঁটের কারিশমা

ঠোঁটের কারিশমা
।।মাহফুজা রিনা।।

দুঃখরা আকাশে মিলিয়ে যাচ্ছে দিন দিন,
কমে যাচ্ছে দুঃখবোধ।
একি সময়ের কারচুপি! না-কি সময়ের ক্ষমতা?
না কি বাস্তবতার নিষ্ঠুরতা?

হাসি এখন কেবল আশ্রয়।
মন জুড়ে বিষাদের ছায়া থাকলেও
হাসির রেশ লেগে থাকে ঠোঁটের কোণে।
ঠোঁটের কারিশমা অনেক,
হৃদয়ের প্রজ্বলন লুকিয়ে রাখে।

হৃদয়ে ছাই চাপা আগুনের শাঁস,
কিন্তু বলার কিছু নাই যে…….
দুঃখরা তাই পরবাসী, চলছে অসময়,
আমরা তাই পড়ে আছি অসহায়।
যেন কিছুটা আলো আঁধারির খেলা।

পূর্ণিমার খবর কেউ রাখে না।
তবুও কোথায় যেন একটা ব্যথা জেগে ওঠে,
একটা বাইরের হাতছানি টের পাই ভেতরে ভেতরে,
পাতাদের ফাঁকে উঁকি দেয় চাঁদ ,
ডাকে জোৎস্নায় ভেজাতে।

১৪.০৮.২০২০
আলেকান্দা, বরিশাল।