ভান্ডারিয়ায় সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা

ভান্ডারিয়ায় প্রতিনিধি।।
ভান্ডারিয়ায় উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা আ’লীগের অন্যতম উপদেষ্টা, ভান্ডারিয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক মন্টু হাওলাদার, জেলা ওর্য়াকার্স পার্টির সভাপতি খান মো: রুস্তম আলী, বঙ্গবন্ধু পরিষদ নেতা ও শিক্ষক হাদিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফিরোজ খান,আ,লীগ নেতা আতাউর রহমান মন্জু হাওলাদার, শিক্ষক সঞ্জিব কুমার, বঙ্গবন্ধু পরিষদের মাইদুল ইসলাম, আ: খালেক মাতুব্বার, ওয়ালিদ খান প্রমুখ।

বক্তারা বলেন-মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাস, মাদক বিরোধী প্রচারণা, ইভটিজিং, দূর্নীতি প্রতিরোধ, জঙ্গিবাদ ও পরিবেশ, ভুমি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।