মতলব উত্তর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
মতলব উত্তর উপজেলায় বুধবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিস দাশের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, দেওয়ান আবুল খায়ের, মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, মোসাদ্দেক হোসেন মুরাদ, সোবহান সরকার সুভা, দেলোয়ার হোসেন মল্লিক, রাসেদ মেম্বার।

আইনশৃংখলা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস দাশ’সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, সভায় মতলব উত্তর উপজেলার বেলতলি মাজারে ভাদ্র মাসের মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।