আগৈলঝাড়ায় ছাত্রীকে যৌনহয়রানি, বখাটে গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌনহয়রানির (ইভটিজিং) করায় ঘর বন্ধি হয়ে থাকে দীর্ঘদিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ওই ইভটিজারে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ওই ইভটিজার ইমরানকে দুপুরে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিকেলে বরিশাল আদলতে প্রেরন করেছে। আদালতের নিদের্শে ইমরানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের জইনদ্দিন ফকিরের ছেলে ইমরান ফকির (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে যৌনহয়রানি (ইভটিজিং) করে আসছিল। ছাত্রীর পরিবার বিষটিকে ইমরানের পরিবারকে জানালে ইমরান আরো ক্ষিপ্তহয়। ইমরান ফকিরের ভয়ে ওই স্কুল ছাত্রী রাস্তায় বের না হয়ে ঘর বন্ধি হয়ে থাকে দীর্ঘদিন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় যৌনহয়রানির অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-১৫(২৭-৮-২০২০)।

মামলার তদন্তকারি অফিসার এসআই শাহাবুদ্দিন জানায়, বৃহস্পতিবার দুপুরে ইমরান ফকিরকে গ্রেফতার করে বরিশাল আদালতের প্রেরন করা হয়েছে। আদালতের নিদের্শে ইমরানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।