ভান্ডারিয়ায় ইমাম সমিতির সাথে বঙ্গবন্ধু পরিষদের মত বিনিময় সভা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইমাম সমিতির সাথে বঙ্গবন্ধু পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মত বিনিময় সভা বঙ্গবন্ধু পরিষদের উপজেলা প্রধান কার্যালয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কর্তৃত পবিত্র ইসলামের জন্য অবদান বিষয়ক অবহিত করণ সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাঁন এনায়েত করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মো. আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস ছবুর, আলহাজ মাওলারা মনিরুজ্জামান, আ’লীগ নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, প্রধান শিক্ষক মো. হাদিসুর রহমান , সাবেক যুবলীগনেতা ওয়ালিদ খান ও মাইদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, মাদক বিরোধী প্রচারণা, ইভটিজিং, দুর্নীতি বিরোধ, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, পরিবেশ, ভূমি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করার আহবান জানান।