মুলাদীতে আশিক আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর কনিষ্ঠ পুত্র, কৃষককূলের নয়নের মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের দৌহিত্র যুবরত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ এর ৩৮তম জন্মদিন উপলক্ষে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ীর আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর রাড়ী বাড়ি বাইতুত তাকওয়া জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুলাদী পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দীন আহমেদ মোশারেফ রাড়ী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাস্টার আক্তার হোসেন এনামুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহজাহান রাড়ী, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোসলেম উদ্দীন হাওলাদার, মাস্টার ফরিদ উদ্দীন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, মোঃ আজিজ সরদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট আব্দুল মালেক রাড়ীর পুত্র তানভীর আহমেদসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোঃ সালাহ উদ্দীন। অনুষ্ঠানে যুবরত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।