গলাচিপায় যুবকের লাশ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
গলাচিপা সদর ইউনয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম খলিফার (৩৭) মরাদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) গলাচিপা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। জহির ওই গ্রামের মৃত রুহুল আমিন খলিফার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে কালিকাপুর গ্রামের নিজ বাড়ির ঘর থেকে জহির বের হয়। কালিকাপুর মাদ্রাসা সংলগ্ন বাজারে তার একটি দোকান ছিল। ঘরের লোকজন মনে করে হয়তো জহির দোকানে ঘুমাতে গেছে। রোববার সকালে বাড়ির লোকজন জহিরের লাশ পুকুরে ভাসতে দেখে এবং দোকানের চাবি, মোবাইল ফোন ও ব্লুটুথ ঘাটলায় পাওয়া যায়। গলাচিপা থানা পুলিশে খবর দেয়া হলে পুকুর থেকে লাশ উদ্ধার করে ।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করা যায়নি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।