মুলাদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা ও দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মুলাদীতে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। আজ ৩০আগষ্ট রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি শোক র‌্যালী বের হয়ে মুলাদী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এস এম কামাল পাশা, বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম টিপু খান, উপজেলা যুবলীগ আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, যুবলীগ নেতা শহিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা আওয়ামীসেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান ইমাম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সরফউদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সভাপতি খান সোলায়মান, সম্পাদক রায়হান খান, গাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি এবায়দুল আকন, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব খান, মশিউর রহমান অভি হাওলাদার, রাজন, পলাশ, কলেজ ছাত্রলীগ নেতা হাসিব রানার, আসিফ চৌকিদার, হৃদয় সরদার, নাহিদ হাওলাদার, অন্তু হাওলাদার, সফিপুর ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক সোহাগ ফরাজী, যুগ্ন-আহবায়ক ফরিদ মুন্সি, আরিফ মুন্সি, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাওন মৃধা, সহ-সভাপতি নিভির, চরকালেখান ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এম তারেক, মেহেদী হাসান তারেক, বাটামারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এম তারেক, বি এম নজরুল ইসলাম, আহাদ সিকদার, রাকিব, কাজিরচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম হাওলাদার, গাছুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল আমিন সরদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।