“বঙ্গবন্ধু ও বরিশাল” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক।।
আজ ৩১ আগস্ট ভয়াল ১৫ আগস্টের কলঙ্কময় মাসের শেষ দিন। এই মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে। সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মোঃ আব্দুর রাজ্জাক, বরিশালের পুলিশ সুপার, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তালুকদার মোহাম্মদ ইউনুস, সভাপতি, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ এ কে এম জাহাঙ্গীর।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকারসহ অতিথিবৃন্দরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতায় (ক) (খ) ২ টি গ্রুপে তিনটি বিষয়ে একক আবৃত্তি, একক সঙ্গীত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।