আবারো অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ফারুক

বিনোদন ডেস্ক।।
সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারো অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

রাতে জ্বর বাড়লেও এখন কিছুটা কমেছে বলে জানান শিল্পী সমিতির এই নেতা।

প্রসঙ্গত, এর আগেও প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। চিকিৎসকরা শুরুতে করোনা হতে পারে ধারনা করলেও পরে ফলাফল নেগেটিভ আসে।