মির্জাগঞ্জে গাঁজাসহ গ্রেফতার -২

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ কবির হোসেন ফরাজি ( ২০ ) ও মোঃ জোবায়ের হেসেন (রাফি) ( ১৭ ) এই দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগাষ্ট) রাত ৮টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন এর সাদুমুন্সি গ্রামের ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিম সূত্রে জানা যায়, রাত ৮টায় এস,আই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অত্র এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। আটককৃত কবির ফরাজী উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের আবদুর রব ফরাসির ছেলে ও জোবায়ের হোসেন রাফি পূর্ব সুবিদখালী গ্রামের জলিল মোল্লার ছেলে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।