মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদি হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ৭টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়

আলোচনা ও দোয়ার মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ পিন্টু সিকদার, সদস্য হারুন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির হাওলাদার, সুজন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোকন শিকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মল্লিক,উপজেলা ছাত্রদল নেতা জোসেফ জারিফ মিতু, হেলাল শিকদার, নাজমুল মৃধা,  সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা রবিউল ইসলাম রুবেল। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।