মুলাদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

মুলাদী প্রতিনিধি।।

মুলাদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুলাদী পৌর বিএনপির সভাপতি আ: রব খানের সভাপতিত্বে ও যুবদল নেতা জাহিদ মোল্লা সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: সাত্তার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মাহমুদ।

প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে এই সরকারের সকল অত্যাচার নির্যাতন রুখে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সকল মত পার্থক্য ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা শারমিন মিম্মু, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি আক্তার হোসেন আকন, গাছুয়া ইউনিয়ন বি্ এনপির সভাপতি আ: সামাদ লালন, সাংগঠনিক সম্পাদক নসা খান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আনছার উদ্দিন, সাধারণ সম্পাদক পিন্টু সিকদার, সফিপুর ইউনিয়ন বি্এনপির যুগ্ম সম্পাদক বাবুল হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওঃ গিয়াস উদ্দিন, কাজিরচর ইউনিয়ন সভাপতি আলতাফ হোসেন মৃধা, সম্পাদক ইউসুফ প্যাদা, উপজেলা মৎস্য দলের সভাপতি দুলাল বেপারী, পৌর মৎস্য দলের সভাপতি কালাম মল্লিক, মুলাদী কলেজ ছাত্র দলের সভাপতি ও উপজেলা যুবদল নেতা মো: রুহুল আমিন খান, যুবদল নেতা মো: নুরুল ইসলাম মৃধা, যুবদল নেতা আশ্রাফুল ইসলাম, নাসির মোল্লা, সবুজ খান, মিজানুর রহমান সিকদার, মুলাদী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম সিকদার, আফজাল হোসেন প্যাদা, রাসেল হাওলাদার, লেলিন পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মো : নজরুল হাওলাদার, সেন্টু হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা বনি আমিন খান, সোহানুর রহমান সোহান, মেহেদী হাসান সেজান, মিলন হাওলাদার, রিয়াদ হোসেন, বেল্লাল সরদার, সোহাগ হোসেন, মুরাদ খান, পৌর ছাত্রদল নেতা আজিম আকন, হাচিব হাওলাদার, ইসমাইল সরদার, কলেজ ছাত্রদল নেতা রিফাত মল্লিক,শুভ হাওলাদার, শাকিল খান ও রুবেল মল্লিক প্রমুখ।