সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র ৩২৩টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় পরিষদের হলরুমে অসহায় পরিবারগুলোর মধ্যে সোলার প্যানেল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক যথীন্দ্র তালুকদার, যুবলীগ নেতা বকুল তালুকদার প্রমুখ।