দেশের মানুষ শান্তিতে আছে: এমপি জ্যাকব

আমির হোসেন, চরফ্যাশন (ভোলা)।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে আছে। অতীতে অন্য যে কোন সরকারের আমলের চেয়ে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত। করোনা মোকাবেলায় আবারও দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার নতুন ডাবল কেবিন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্যাকব বলেন, ১৬ কোটি জনগনের এইদেশে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটলেও পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে অপরাধমুলক ঘটনা অনেক কম। শেখ হাসিনার শাসনামলে শহরের ন্যায় গ্রামের সাধারন মানুষও অনেক শান্তিতে বাস করছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।

পরে বিকাল সাড়ে ৪টায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি চরফ্যাশন উপজেলার নীলকমল কাশেম বাজার এলাকায় তেতুলিয়া নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী, বেতুয়া প্রশান্তি পার্ক, মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচী শেষে চরফ্যাশনে অবস্থিত বরিশাল বিভাগের সর্বাধুনিক শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং দেশের একমাত্র দৃস্টিনন্দন “জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন।

এসময়ে যুব ও ত্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে নদীভাঙ্গন ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। নদী ভাঙ্গন কবলি এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, দুলারহাট থানার আহম্মদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম মিয়া, নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মজিব নগর ইউপির চেয়ারম্যান আবদুল ওদুদ মিয়া প্রমুখ।