করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯২

অনলাইন ডেস্ক।।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৩৫৪ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৯২ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ রোববার (০৬ সেপ্টেম্বর) পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৪২৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।