চরফ্যাশনে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
দৈনিক জনকন্ঠের চরফ্যাশন সংবাদদাতা ও স্থানীয় দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক এ আর এম মামুনের ওপর হামলার ঘটনায় চরফ্যাশন থানায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে না নেয়ায় এবং অভিযুক্তদের আটক না করায় পুলিশের ভুমিকা নিয়ে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষক গোলাম হোসেন সেন্টু, জাকির হোসেন এবং মাহাবুবকে গ্রেফাতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন চরফ্যাশন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, থানা পুলিশ অভিযোগটি আমলে না নিলে এবং অভিযুক্তদের গ্রেফতার না করলে পরবর্তীতে এঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচী গ্রহনে বাধ্য হবে।

আহত সাংবাদিক মামুন জানান, সম্প্রতি দক্ষিণ মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘূর্ণীঝড় আম্পানে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত না হলেও ওই বিদ্যালয়ে বরাদ্ধ নেয়া হয়। বরাদ্ধকৃত ওই টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু আত্মসাত করেন। এবং বাবুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনার সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার রাতে চরফ্যাশন সদরের কালী বাড়ি রোডে তার উপর এ হামলা করেন অভিযুক্তরা। ঘটনার পরদিন শনিবার তিনি অভিযুক্ত তিন শিক্ষককে আসামী করে চরফ্যাশন থানায় এজাহার দাখিল করেন।

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া সাংবাদিক মামুনের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে না নেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার না করার বিষয়ে সদুত্তর দিতে পরেন নি। তিনি এব্যাপারে সাংবাদিকদের জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করতে বলেন।

এদিকে, ওই হামালার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সকল শিক্ষকবৃন্দ। সোমবার সংগঠন গুলোর সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত পত্রে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পত্রে তারা সাংবাদিক ওপর হামলাকারীকে গ্রেফতার করে দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। যে কোন ঘটনাকে জনগনের কাছে পৌছে দেন তারা। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। চরফ্যাশনে সাংবাদিক মামুনের ওপর হামলা ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা।