তালতলীতে এলজিইডির টেকসই সড়ক সংস্কারে খুশি এলাকাবাসী

তালতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার জেলার তালতলী উপজেলায় এলজিইডির আওতায় ঢাকা -কুয়াকাটা আর এইচ ডি কলাপাড়া ফেরিঘাট-তালতলী জিসি রোড ভায়া নিউপাড়া লঞ্চঘাট চেইনেজ থেকে ৪৫০০.০০মি: খানাখন্দ সড়কের কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের পূর্ণ সংস্কারে কাজের মান ভালো হওয়াতে খুশি এলাকাবাসী।

এ ভাবে তালতলীর আরও অনেক সড়ক বাস্তবায়ন হচ্ছে বেশ দ্রুতগতিতে বলে জানান এলজিইডি। উন্নত মানের পাথর এবং পরিমান অনুযায়ী বিটুমিন সংমিশ্রনে সড়ক কার্পেটিং কাজ করানো হয়েছে বলে জানান এলাকাবাসী।

একাধিক স্থানীয়রা জানান, এ সড়ক সংস্কার কাজ ছিল সাধারণ মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর সেই দাবি বাস্তবে রূপ নিয়েছে। প্রতিদিন নানা বিড়ম্বনায় পথ চলতে হতো খানাখন্দকে ভরা এই সড়কে। কোথাও না কোথাও ঘটতো ছোটখাট দুর্ঘটনা। এসব দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে সমাধান ছিল সড়কটির সংস্কার। বর্তমান সরকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। যার কারণেই আমরা এই সড়কটি টেকসই মজবুত পেয়েছি। সরকার ও তালতলী এলজিইডির সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মিথুন ট্রেডার্স জানিয়েছেন, কাজের মান নিয়ন্ত্রিত হচ্ছে সুচারুরূপে। এলজিইডি বিভাগ সার্বক্ষণিক কাজ তদারকি করেছেন যার কারনেই কাজের মান বেশি ভালো হয়েছে।

এ ব্যাপারে সড়ক তদারকি কর্মকর্তা তালতলী এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী সনজীব তালুকদার বলেন গুনগতমান ঠিক রেখে কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়েছে। যথাসময়েই সড়কের ৪.৫ কিলোমিটারে কাজ শেষ করা হয়। এই সড়ক অনেক টেকসই মজবুত হয়েছে।
তালতলী উপজেলা প্রকৌশলী মো. আহম্মদ আলী বলেন, উপজেলার প্রতিটি প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান এবং কাজের গতি দ্রুত সম্পন্ন করতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ বর্তমান সরকারের উন্নয়নের প্রতিটি ধারা অব্যাহত রাখা।