আগৈলঝাড়ায় বাড়ি দখলের পায়তারা, থানায় লিখিত অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বিগভিন্ন সময় হত্যা করার হুমকি ধামকী ও ভয়ভিতি দেখিয়ে বাড়ী-ঘড় দখলের পায়তারা করছে এক প্রভাবশালী প্রতিপক্ষ। থানায় লিখিত অভিযোগ দায়ের। আতঙ্কে জীবনযাপন করছে যমির মালিক মোহম্মদ আলী ও তার পরিবারের সকলে। মোহম্মদ আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত ইমান উদ্দিন এর পুত্র মোহম্মদ আলী’র ক্রয়কৃত যমির এস এ ৭৫১ নং খতিয়ানের ৬২২ ও ৬৬৬ নং দাগের বিশ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছে। ওই সম্পত্তি হত্যা করে জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে একই এলাকার মৃত মহব্বত আলী ভাট্টির পুত্র মোঃ রিপন ভাট্টি, স্বপন ভাট্টি, সবুজ ভাট্টি ও তার মেয়ে সাহিনা ভাট্টি. রিপন ভাট্টির পুত্র রিয়াজ ভাট্টি, মহব্বত আলী ভাট্টির স্ত্রী হাচিনা বেগম। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় গত শনিবার (৫ সেপ্টেম্বর) লিখিত আভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহম্মদ আলী।

আগৈলঝাড়া থানার এস আই গোলাম কিবরিয়া বলেন, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

ভুক্তভোগী মোহম্মদ আলী জানান, ভুমিদাতা দলিল অনুসারে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সরেজমিনে আমিন দিয়ে মাপ দিয়ে আমায় ক্রয়কৃত জমি বুঝিয়ে দেয়। পূর্বও পশ্চিমে ৮০ ফিট এবং দক্ষিন ও উত্তরে ১শত ৮ফিট ৯ ইঞ্চি জমি পরিমাপ করে দেয়। উক্ত জমির উত্তরে মালিক নিজে, দক্ষিনে সফি কারিকর, পূর্বে কাদের ভাট্টি, পশ্চিমে আবুল। আমার সম্পত্তি দখল করার জন্য প্রতিপক্ষ বিভিন্ন সময় হামলা.মামলা ও খুনের হুমকী দিয়ে আসছে। এছাড়াও রাতে আমার বসত ঘরের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে থাকে। আমরা ভয়ে ঘড় থেকে কেহ বাহির হতে পরিছিনা। এমন পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে মানবতার জীবনযাপন করছি। সংশ্লিষ্ট প্রশাসন ও উধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।