ভোলায় প্রধানমন্ত্রী বরাবর শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ স্মারকলিপি প্রদান

ভোলা প্রতিনিধি॥
উচ্চ মাধ্যমিক পর্যায়ে সহকারি অধ্যাপক পদ বহাল রাখা, অধ্যক্ষ পদে নিজ কলেজে আবেদনের সুযোগ রাখা, প্রভাষকদের নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদায়ন এবং শিক্ষা জাতীয় করনের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ, ভোলা জেলা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মরলিপি প্রদান করেন ঐক্য পরিষদের নেতারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সংশোধনী কমিটির ভার্চুয়াল সভায় এসব আত্মঘাতি খসড়া সিদ্ধান্তে এসব বিষয় উঠে আসে। আমরা এসব খসড়া নীতি বাতিলের দাবী জানাই। স্মারকলিপি প্রদানের আগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ, ভোলা জেলা সমন্বয়ক নাজিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, ব্যাংকের হাট কো-অপারেটিভ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম, হালিমাখাতুন গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, হারুনুর রশীদ, মহিবুল্যাহসহ বিভিন্ন কলেজের প্রভাষকবৃন্দ।