২০০ বোতল ফেন্সিডিলসহ ৫ নারী মাদক ব্যাবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর পোরশা উপজেলায় ২০০ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ পাঁচ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার সারাই গাছি আড্ডা রোড মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) সন্ধায় অভিযান পরিচালনা করে ২০০বোতল ফেন্সিডিল সহ পাঁচ নারী মাদক ব্যাবসায়ী কে আটক করে। পোরশা থানায় সোপর্দ করে।

আটককৃত রা সবাই চাঁপাইনবাবগন্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছালামপুর গ্রামের। মৃত তমিজ উদ্দিনের মেয়ে পিয়ারা খাতুন (২৪)রকিবুল হোসেনের স্ত্রী রোশনা বেগম(২২)মাসুদ রানার স্ত্রী নুরেছা বেগম(২০)আলকেস আলীর স্ত্রী পারুল (৩০) ও মৃত জহির উদ্দিনের মেয়ে শাহিনুর (৩৫)।

এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আযম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।বলে ও জানান তিনি।