মঠবাড়িয়ায় ৬ জনকে প্রবাসী মানব কল্যান ফোরামের চিকিৎসা সহায়তা প্রদান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মরনব্যধিতে আক্রান্ত অসহায় ৬ জনকে চিাকৎসা সহায়তা দিয়েছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যান ফোরাম। বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অসহায় ব্যাক্তিদের হাতে চিকিৎসা সহায়তার নগদ অর্থ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংবাদিক আবদুল হালিম দুলাল, আবুল কালাম আজাদ, ইসমাইল হাওলাদার ও প্রবাসী মানব কল্যান ফোরামের সমন্বয়ক কাওসার মোক্তার প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুজ্জামান আবির, আবুল বাসার, স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদের সমন্বয়ক শিবু মজুমদার ও সাংবাদিক এজাজ চৌধুরী।

চিকিৎসা সহায়তা গ্রহণকারীরা হলেন, দক্ষিণ মিঠাখালী গ্রামের ক্যান্সার আক্রান্ত মোঃ হারুণ মোক্তার, মিঠাখালী গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে মোঃ নবী হোসেন, দক্ষিণ মিঠাখালী গ্রামের ফৌজদার আলীর ছেলে মোঃ সেলিম মিয়া, ধানীসাফা গ্রামের মোঃ জয়নালের স্ত্রী মনোয়ারা বেগম, ফুলঝুড়ি গ্রামের আঃ সালামের স্ত্রী আলেয়া বেগম এবং গিলাবাদ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রিজিয়া বেগম।

মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যান ফোরামের সভাপতি রিয়াজুল ইসলাম মুরাদ মুঠোফোনে জানান, আর্ত মানবতার সেবার মহান ব্রত নিয়ে আমাদের এ সংগঠনের জন্ম। আমরা ভবিষ্যতে মঠবাড়িয়ার বাহিরেও সেবার হাত প্রসারিত করে অসহায় মানুষের পাশে দাড়াব ইনশা আল্লাহ।
সাংগঠনিক সম্পাদক এমএ হাসান বাবু আকন জানান, অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ।