স্বরূপকাঠিতে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

স্বরূপকাঠি প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে ম্যাজিক গাড়ী ও ইজিবাইক চালক দুই পক্ষের মারামারি থামেতে গিয়ে প্রাণ গেল মো. নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্যের। এ ঘটনায় তার ছোট ভাই মো. জবেদ মোল্লা আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাম মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্লা বাদী হয়ে থানায় ৪ জনকে নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে হত্যার অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন সকালে সাগরকান্দা এলাকায় ম্যাজিক গাড়ীর চালকরা জৌসার এলাকার এক ইজিবাইক চালককে মারধোর করে। এ ঘটনার রেশ ধরে সন্ধ্যার পর ঐ গ্রামের সরকার বাড়ি এলাকায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। নুরুল ইসলাম ও তার ভাই মারামারি থামাতে যায়। এ সময় জবেদ আহত হয়।স্থানীয়রা জবেদকে উদ্ধার কওে চিকিৎসার জন্য পাশ^বর্তি ব্যাসাইন খান বাজারে নিয়ে যায়।এ সময় তার বড় ভাইকে দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায় ঘটনাস্থলে পাশে কলাগাছে নিকট অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।দ্রুত নুরুল ইসলাম ও তার ভাইকে উপজেলা স্বাস্ধ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম কে মৃত ঘোষনা কেরেন।
নেছারাবাদা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রজুর করার প্রকৃয়া অব্যহত রয়েছে। আসামী ধরতে পুলিশী অভিযান চলছে।