কাউখালী প্রেসক্লাবের কোষাধক্ষ্য গাজী আনোয়ারের মায়ের ইন্তেকাল

কাউখালী ( পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আমড়াজুড়ি নিবাসী গাজী আনোয়ার হোসেনের মা মনোয়ারা বেগম ( ৬৫) শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে রেখে যান। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালি প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করা হয়।