চরফ্যাশনে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার এনামুল হক ভূঁইয়া (৭৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি —-রাজিউন। তিনি মৃত্যুর সময় স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এনামুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, আছলামপুর ইউপি চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম। জানাযার নামাজ শুক্রবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।