কাঠালিয়ায় ধান মারাই মেশিনের আঘাতে শিশুর মৃত্যু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় ধান মারাই মেশিনের চাকার আঘাতে জিহাদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জিহাদ উপজেলা বাঁশবুনিয়া গ্রামের আমির হোসেনের পুত্র। শনিবার সকালে জিহাদের মা ছেলেকে নিয়ে চলন্ত ধান মারাই মেশিনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় অসাবধানতাবশত শিশু জিহাদ মেশিনের চাকার সাথে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।