মুলাদী ইমাম সমিতির উদ্যোগে নিহতদের রুহের মাগফিরাত কামনা

ভূঁইয়া কামাল, মুলাদী।।
মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে নারায়ণগঞ্জ বাইতুস ছালাম জামে মসজিদে এসি বিস্ফোরণে মৃত্যু বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় মদিনার পথে হজ্ব ট্রাভেলস এর হলরুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ-সভাপতি মুফতি নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, পৌর ইমাম সমিতির সভাপতি মাওঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ইমাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিয়ত উল্লাহ, হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা ইমাম সমিতির নেতা হাফেজ জাকির হোসেন ও হাফেজ আনিচুর রহমান প্রমুখ।