মায়ের মত বন্ধু আর কেউ হতে পারে না

রূপালী ডেস্ক।।
বিশ্বকাপ জয়ের চেয়ে কম নয়, এই অপেশাদার দুই ক্রিকেট খেলোয়াড়ের উল্লাস। চতুর্থ শ্রেণির ছাত্র শেখ ইয়ামিন সিনানের সাথে পল্টন ময়দানের মাঠে রোজ খেলতে আসা মা ঝর্ণা আক্তার। ঝর্ণা আক্তারের হাতের ক্রিকেট বলের কৌশল কম নয়,পেশাদার ক্রিকেট তারকার চেয়ে।

মা-ছেলের দুরন্তপনা একটি ভালবাসার সকাল। সকালে পল্টন ময়দানে তখনো খেলতে আসেনি ওর টিমমেট, কোচ।

ক্রিকেটের প্রতি ভালোবাসা আর মায়ের স্বপ্ন পূরনের তাগিদে, সাত সকালেই মাঠে এসে পড়েছিলো সিনান। কিন্তু বন্ধু আর কোচদের অপেক্ষায় থাকতে আর তর সইলো না সিনানের, তাই মাকেই ওয়ার্ম আপ ব্যাটসম্যান হিসেবে নামিয়ে দিয়ে নিজেই বল করতে লাগলো। কিন্তু কিছুতেই মা(ঝর্ণা আখতার)ছেলে সিনানের বলের স্পিন বুঝে উঠতে পারছিলো না। ছেলের ঘূর্ণিতে প্রতিবার পরাস্ত হলেন মা। মা আউট হতেই সিনানের বাঁধভাঙা উল্লাস! প্রতিটি মায়ের সবটুকু ভালোবাসা তার সন্তানের বাঁধভাঙা উল্লাসের ভিতর অর্ন্তনিহিত।

পৃথিবীর বুকে একটি মানুষই আছে , যার ভালোবাসা কখনো খন্ডন করা যায় না। জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্তে একটি সন্তানের সাথী হয়, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর অন্তরের গভীর থেকে আসা দোয়া।

প্রতিটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা নিয়েই বেড়ে উঠুক তার সন্তানের সুন্দর জীবন।