কাঠালিয়া উপজেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় কাউন্সিলের দশ মাস পর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এর স্বাক্ষরিত কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক তরুন কুমার কর্মকারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদারকে সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরকে সাধারণ সম্পাদ ও মো. শাহীন আলম, মো. মেহেদী হাসান, আলাউদ্দিন আল আজাদ বাদলকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সহসভাপতি হয়েছেন মো. মহাসীন নকীব, আবুল বাসার বাদশা, সফিকুল ইসলাম খান, বাবু বিমল খান, ফাইজুল আলম ফিরোজ, রুস্তুম আলী খান, গোলাম মোস্তফা সেলিম, এ্যাড. আজাদুল ইসলাম ও আব্দুল খালেক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম বুলবুল, ইদ্রিস আলম গাজী, মো.কাওসার আহম্মেদ জেনিভ সিকদার।

এছাড়া ফাতিমা খানম আইন বিষয়ক, মো. ইমাম হোসেন বাবুল কৃষি ও সমবায় বিষয়ক, আলমগীর হোসেন আলম তথ্য ও গবেষণা, মো.হারুন মিয়া ত্রাণ ও সমাজকল্যাণ, আবু বকর সিদ্দিক জুয়েল দপ্তর, মাওলানা সিদ্দিকুর রহমান ধর্মবিষয়ক, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার প্রচার ও প্রকাশনা, নুরুল ইসলাম খান নান্নু বন ও পরিবেশ বিষয়ক, ইঞ্জিনিয়ার মো. মহাসীন মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, সাবিনা ইয়াসমিন মহিলা বিষয়ক, মো.শাজাহান জমাদ্দার মুক্তিযুদ্ধ বিষয়ক, মিঠু সিকদার যুব ও ক্রীড়া সম্পাদক, পবিত্র কুমার শিক্ষা ও মানবসম্পদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক, মো.আবুল হোসেন শ্রম বিষয়ক, আবু হানিফ তালুকদার সাংস্কৃতিক বিষয়ক, মো. সরোয়ার আকন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক, নজরুল ইসলাম গাজী সহ-দপ্তর, নজরুল ইসলাম বাবু সহ-প্রচার সম্পাদক এবং রমনী কীর্ত্তনীয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।