‘নো মাস্ক নো সার্ভিস’

স্বরূপকাঠী প্রতিনিধি।।
নেছারাবাদে ভোক্তাধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যান আদালতে ৩ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জমিানা করা হয়। নুপুর ষ্টোরে মূল্য তালিকা বাজার দরের চেয়ে বেশি থাকায় ৩ হাজার টাকা, ঔষধের জাহিদ ফামের্সীকে ৪ হাজার টাকা এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য দিদার বেকারি কে ৭ হজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোয়াইব মিয়ার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নেছারাবাদ উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নো মাস্ক নো সার্ভিস কোন ক্রেতা যদি মাস্ক পরে না আসে তার কাছে পন্য বিক্রি করবেন না। দোকানের সামনে অবশ্যই মুল্য তালিকা ঝুলিয়ে রাখবেন। উপস্তিত ক্রেতা সাধারন কে ভোক্তাধিকার সম্পর্কে সচেতন করেন এবং লিফলেট বিতরন করেন।