শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কাউখালী উপজেলা ও পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হিরন (৬৬) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বুধবার সকাল ৯টায় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি কেউন্দিয়া হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ওসি মো. নজরুল ইসলাম।

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যু কালে তিনি ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।