লাল শাকের অনেক উপকারিতা

রূপালী ডেস্ক।।
উত্তরটা “না” হওয়াটাই স্বাভাবিক। কারণ সমীক্ষা বলছে দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৩০ এর কম তারা খুব একটা সবজি খেতে পছন্দ করে না। বরং তাদের প্লেটে বেশি করে মাংস আর ভাজাভুজি জাতীয় খাবারের প্রাধান্যই বেশি চোখে পরে। তাই লাল শাক যেন ইয়ংদের কাছে একটা এলিয়ান সম খাবার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই কারণেই তো লাল শাকের সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, যা পড়ার পর এই শাকটির প্রতি আপনাদের লোভ বেড়ে যাবে।

একাধিক গবেষণায় দেখা গেছে লাল শাকের শরীরে এমন কিছু উপকারি উপাদান রয়েছে, যা ৩০ এর পর শরীরের ভাঙন আটকানোর পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

তাই তো প্রতিদিন যদি এই শাকটি খাওয়া যায়, তাহলে আয়ু তো বাড়েই, সেই সঙ্গে সুস্থ জীবনের পথ অনেকাংশেই প্রশস্ত হয়। লাল শাক খেলে সাধারণত যে যে উপকার পাওয়া যায়। সেগুলি হলো-

১. হজম শক্তির উন্নতি হয়
২. কিডনি ফাংশনের উন্নতি ঘটে
৩. অ্যানিমিয়া (রক্তশূন্যতা)-র চিকিৎসায় কাজে লাগে
৪. দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে
৫. চুল পড়া কমে
৬. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়
৭. ক্যান্সারকে দূরে রাখে
৮. জ্বরের প্রকোপ কমায়

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।