দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।