কাঠালিয়ায় পিপিজি’র ফলোআপ সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি||
ঝালকাঠির কাঠালিয়ায় পিস প্রেসার গ্রুপের (পিপিজি) উদ্যোগে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।

বিশেষ অতিথি ছিলেন পিপিজি বিভাগীয় কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন, অধ্যাপক মো. রুস্তুম আলী খান।

পিপিজি উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মো. ফারুক হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, পিপিজি সদস্য মো. নাসির উদ্দিন, মাস্টার মো. হাবিবুর রহমান. মো. সোহাগ মাস্টার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, মোসা. হাবিবা খানম প্রমূখ। সভায় এক্সিকিউটিভ সদস্য নির্বাচন, অহিংসু দিবস পালন, ইয়ুথ কমিটি গঠনসহ নানা বিষয় আলোচনা করা হয়।