মঠবাড়িয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অসহায় হারুন মোক্তারকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়াতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ক্যান্সারে আক্রান্ত হারুন মোক্তার এর ছেলে মেহেদী হাসানের হাতে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মো: মাসুদুজ্জামান মিলু।

ক্যান্সার আক্রান্ত হারুন মোক্তার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত: আহম্মেদ মোক্তারের ছেলে। সে মঠবাড়িয়া পৌর এলাকায় কাঁচা বাজারে সব্জি বিক্রি করতো। সহায়তা অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেবদাস মজুমদার ,সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু , প্রভাষক জুলহাস শাহিন , সাংবাদিক ইসরাত জাহান মমতাজ , ইসমাইল হোসেন হাওলাদার , সংগঠনের সমন্বায়ক শিবাজী মজুমদার ,শুভানুধ্যায়ী বিদ্যুৎ সাওজাল প্রমুখ।