আগৈলঝাড়ায় আপহরণ মামলা পলাতক আসামি গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের ভোলা নাথ ওঝার ছেলে অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সমীর ওঝাকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে এএসআই মাহাবুব হোসেন গ্রেফতার করেন।

সে আগৈলঝাড়া থানার জিআর ১১৩/১৯নং মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত সমীর ওঝাকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।