বরিশালে বিআরটিএ’র সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশালে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ ২০২০।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল শাহজাহান, সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করার পাশাপাশি বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ রোববার সকাল থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।