মুলাদীতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলায় আমার বাড়ি আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক লিঃ এর কর্মকর্তা ও অফিস ষ্টাফদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমার বাড়ী আমার খামার প্রকল্পের মধ্য জালালাবাদ গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি পারভীন আক্তার, মধ্যে জালালাবাদ সমিতির ম্যানেজার পারভেজসহ কয়েকজনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মধ্য জালালাবাদ সমিতির সভাপতি পারভীন আক্তার কোড ০৬৬৯২৩০৭১ ও সদস্য নং ০৬৬৯২৩০৭১০০২ সম্মানি ভাতা প্রদানের জন্য অফিসে ডেকে আনা হয়। মুলাদী উপজেলা আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকে এসে দেখতে পান এক বছরের সম্মানি ভাতা ৭,২০০ টাকা ১০% ভ্যাট, সে হিসেবে আমি পাই ৬,৪৮০ টাকা। কিন্তু আমাকে ২০% ভ্যাট দেখিয়ে ৫,৭৬০ টাকা প্রদান করে। আমি এজি অফিসেও যোগাযোগ করেও জানতে পারি ভ্যাট ১০% কিন্তু তাহারা ২০% ভ্যাট দেখিয়ে ৭২০ টাকা কম প্রদান করে। মুলাদী উপজেলায় প্রায় ৯০/১০০টির মতো সমিতি রয়েছে। সভাপতি ও ম্যানেজারসহ সকলকেই কম টাকা দেওয়া হয়েছে বলে যানা যায়। বিষয়টি অফিসারকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। অভিযোগকারীরা অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও উপজেলা সমন্বয়কারী মিলে উক্ত টাকা আত্মসাধ করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগকারীগণ জানান, এভাবে অনিয়ম আর দূর্ণীতি চলতে থাকলে, প্রধান মন্ত্রীর প্রকল্প আমার বাড়ী আমার খামার সার্বিকভাবে দাঁড়াতে পারবে না। দ্রুত অনিয়ম বন্ধ করার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে বরিশাল জেলা ও মুলাদী উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন। এ বিষয় মুলাদী উপজেলা আমার বাড়ী আমার খামার উপজেলা সমন্বয়কারী ও শাখা ব্যাবস্থাপক সমির মন্ডলের নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি অনিয়মের বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি কোন অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।