উদ্ধারের পর দ্বিতীয়বার নদীতে ঝাঁপ দিয়ে ৮০ বছরের বৃদ্ধ নিখোঁজ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে মজিদ ফকির (৮০) নামে এক বৃদ্ধ নদীতে ঝাপ দিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী এলাকায় কচা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মজিদ ফকির দক্ষিণ ভবানীপুর গ্রামের তজিমুদ্দিনের ছেলে।

নিখোঁজ হওয়া ঐ বৃদ্ধের ছেলে আউয়াল ফকির জানান, আমার পিতা রাগ করে গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিকালে সাঈদখালী কচা নদীতে ঝাপ দেয়। পরে বালুর নৌকার লোকজন দেখে তাকে উদ্ধার করে সাঈদখালী আবাসন এলাকায় বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে আবার কচা নদীতে ঝাপ দিলে তাকে এখনও আমরা খুঁজে পায়নি।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গত শনিবার রাতে বৃদ্ধের নিখোঁজের বিষয় থানায় জিডি হয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।