ভান্ডারিয়ায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় মস্তকহীন অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের ডিসির পুল নামক খাল থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইন চার্জ এস.এম মাকসুদুর রহমান জানান, ওই দিন সকালে স্থানীয়রা ওই মরেদেহটি পৈকখালী গ্রামের ডিসির পুল সংলগ্ন খালে ফরাজী বাড়ির সামনের ঘটলায় ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে গত দু’একদিন আগে তাকে গলা কেটে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। উলঙ্গ অবস্থায় পাওয়া মরদেহটির বয়স আনুমানিক ৪০ বছর হবে। তবে,মরদেহের শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনা স্থল পরিদর্শন করেন।