মঠবাড়িয়ায় একই পরিবারের ২ বোন সহ ৩ জন করোনায় আক্রান্ত

মঠবাড়িয়া প্রতিনিধি।।

পিরোজপুরে মঠবাড়িয়ায় একই পরিবারের দুই বোনসহ ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত হয়েছেন। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রান্ত ৩ জনের পৌর এলাকায় তাদের একজন ছাত্র ও অন্য ২ জন ছাত্রী তারা ঢাকায় পড়াশুনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের ২ বোন রয়েছেন তারা সনাতন ধর্মলম্বী ও ঢাকার মধ্য বাড্ডায় থেকে ঢাকায় পড়াশুনা করতেন আর অন্যজন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা গত বৃহস্পতিবার (৭ মে) একটি প্রাউভেট কারে করে ১২জন বাড়িতে আসেন। ওই ৩ জনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেনন্টে রাখা হয়েছিলো বাকীদের খুঁজে বের করে পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, এর আগে মঠবাড়িয়া জেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় ওই উপজেলার ধাঁনীসাফা ইউনিয়নে। তবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছন।