স্বরূপকাঠিতে ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা

স্বরূপকাঠি প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে জাতীয় ভিটামিন ”এ’ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. মো. গিয়াস উদ্দিন খান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, সাংবাদিক মো. নজরুল ইসলাম প্রমুখ।

হাসপাতাল সুত্র জানায়, আগামি ৪- ১৭ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫১৯ শিশুকে একটি নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২০ হাজার ১০৭ শিশুকে একটি লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।