চরফ্যাশনে সাংবাদিকের পিতার মৃত্যুবার্ষিকী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
আজ দৈনিক ভোরের কাগজ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি সোহেব চৌধুরীর পিতা ও চরফ্যাশন উপজেলা ফার্নিচার মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামি ২৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চরফ্যাশন থানা মসজিদ দোয়া মিলাদ ও চরফ্যাশন জনতা রোডের আলহাজ্জ আলাউদ্দিন তালুকদার বাড়ির আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাসায় কোরআন খতম এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে।

বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব আলম তার কর্মময় জীবনে উপজেলা ফার্নিচার মালিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। উল্লেখ্য ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশাষ ত্যাগ করেন। তার পরিবার মরহুমের মাগফিরাত কামনায় সকল শুভাকাক্ষী সহ আত্মিয় স্বজনের দোয়া কামনায় মিলাদে অংশগ্রহনের জন্য অনুরোধ করেন।