মুলাদীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান মিঠু খান

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে বুধবার সকাল ১০টায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মুলাদীতে এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন- প্রধান অতিথি মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বাহাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।