উজিরপুরে এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে কারাগারে বৃদ্ধ!

রূপালী ডেস্ক।।
বরিশালের উজিরপুর উপজেলা সহকারী ভূমি কমিশনারকে (এসিল্যান্ড) ঘুষ দেওয়ার অপরাধে আবুল কাসেম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী ওই বৃদ্ধকে এ দণ্ড দেন।

উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, খাস জমি ইজারা একটি পক্ষ ভোগ দখল করছে। ওই জমি অবৈধভাবে ইজারা নেওয়ার জন্য আবুল কাসেম হাওলাদার এসিল্যান্ডের অফিস কক্ষে গিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। তখন এসিল্যান্ড পুলিশে খবর দিয়ে ওই বৃদ্ধকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।