মির্জাগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে সত্তার হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাবুলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রামের মৃত সিরাজ হাওলাদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, একাধিক সংসার ছিলো সত্তারের। এছাড়াও দীর্ঘদিন ধরে অসুস্থতা ভুগতেছিলো সে। গত বুধবার চিকিৎসা করানোর জন্য তার প্রথম সংসারে ছোট ছেলে বাহাদুরের শ্বশুর বাড়ি উপজেলার শ্রীনগর আবাসনে নিয় যায়। পরের দিন সকালে ওখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবে এবং ডাক্তার দেখাবেন। কিন্তু সকালে বেয়াই খবির বেপারীর ঘরে সত্তারের মৃত্যু হয়। পরে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। অন্য সংসারে লোকজন দাবী করে জমিজমা লিখে নেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, মির্জাগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে জানা গেছে কোন রকম জমি রেজিস্ট্রার করেনি সত্তার। বিভিন্ন অভিযোগ থাকায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।