মুলাদীতে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হান্নানের স্বরণ সভা ও দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে সদ্য প্রয়্যাত সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হান্নানের রুহের মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে অনুষ্ঠিত স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আঃ বারী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শুক্কুর আহম্মেদ খান, চরকারেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মহসিন উদ্দিন খান, সাবেক সহকারী ডেপুটি কমান্ডার আলী আজম খান, আঃ জলিল, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন খান, মাষ্টার দেলোয়ার হোসেন খান, উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জহির, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল খান, মুলাদী প্রেসক্লাব সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, আওয়ামী লীগ নেতা জিয়াউল করিম মোল্লা সহ উপজেলার সকল ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাগন।